1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

চিতলমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেন। পুলিশ মামলার আসামী পরিমল ভক্ত (৪৬) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। আর ভূক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ওই ছাত্রীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে রবিবার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিমল ভক্তকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার আসামী পরিমল ভক্তকে আদালতে এবং ভূক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT