1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

চাটখিলে স্কুল ছাত্রী অপহরণের ২১দিন পর উদ্ধার- আটক ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৫৪ বার পঠিত

মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী মালিয়া বিনতে মহিন (১৩) কে স্কুলে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ উঠেছে গত ২৭ সেপ্টেম্বর (সোমবার )। ঐ ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন সে দিনই। ঘটনার ২১দিন পর গত রোববার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করা হয় এসময় পুলিশ অভিযুক্ত প্রেমিক গোলাম মোস্তফা শাকিল (২৬) কে আটক করেছে।

 

থানা সূত্রে জানা যায়, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনীর ছাগলনাইয়া থেকে ফেনীর দারগার হাটের আবদুল লতিফের ছেলে গোলাম মোস্তফা শাকিল (২৬) কে আটক করে এবং ঐ ছাত্রীকে তার কাছ থেকে উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে আসে।

 

চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, আটককৃত শাকিলের নামে চাটখিল থানার অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT