1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

চাটখিলে মানবতার সেবায় মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান লন্ডন প্রবাসী অনামিকা আজম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টোরঃ

পৃথিবীতে যত সেবা রয়েছে তার মধ্যে মানবের কাজে নিজেকে বিলিয়ে দেওয়াই সর্বোত্তম মানব সেবা।

মানবতার আলোর দিশারি খ্যাত লন্ডন প্রবাসী অনামিকা আজম। বেশ কয়েক বছর ধরে (চাটখিল – সোনাইমুড়ি) উপজেলায়, অনামিকা আজমের হাতে গড়া কিছু তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবক দিয়ে লন্ডন থেকে চালিয়ে যাচ্ছেন মানবিক ও সামাজিক সেবা।

তিনি গত কয়েক বছর ধরে অনেক মানবিক ও সামাজিক কাজ করে আসছেন।
সম্প্রতি তিনি মোহাম্মদপুর ইউনিয়নের মহেন্দ্র খালের উপর একটি ২৮৮ ফিট কাঠের বেইলি ব্রিজ নির্মাণ আর্থিক অনুদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা সাধারণ মানুষ ও স্কুল, কলেজের শিক্ষার্থীদের চলাচলের জন্য একটা মাধ্যম হিসেবে উপকৃত হচ্ছেন।

গতকাল ১৯ই ডিসেম্বর (রবিবার) বিকেলে, সমাজের ছিন্নমূল, রাস্তার পাশে থাকা বেদে সম্প্রদায় ও রিকশা চালকের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এবং একজন গৃহহীন পরিবারের মাজে টিন ও আর্থিক অনুদান দান করেন।

তার সেবার মধ্যে রয়েছে, অসুস্থ রোগীদের আর্থিক অনুদান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আর্থিক অনুদান, গৃহহীনদের ঘর নির্মাণ, গরীব মেয়েদের বিয়েতে আর্থিক অনুদান, অসহায় মুক্তিযোদ্ধা সহ সমাজে সুবিধা বঞ্চিত, ও হত দরিদ্র মানুষের মানবিক ও সামাজিক সেবা করে যাচ্ছেন।

তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা দশানী টগবা গ্রামের পাল বাড়ির শহীদ মুক্তিযোদ্ধা আলী আজম খোকার কন্যা। তিনি অনেক বছর থেকে লন্ডনে আইন পেশায় নিয়োজিত আছেন।

লন্ডন প্রবাসী অনামিকা আজম এর সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, মানবিক ও সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, মনির হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোঃ হৃদয়, হুমায়ুন আকাশ, নুরুল ইসলাম ও মোঃ নাইম খান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT