1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

চাটখিলে বীর মুক্তিযোদ্ধা “মোঃ আশরাফুল হক বেগ” নামে আলোচনা সভা ও সড়ক উদ্ভোধন করলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

 

চাটখিল প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার নামে সড়কের উন্মোচন করা হয়েছে।

চাটখিলে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগ সড়কের নামফলক উন্মোচন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক। আজ ৭ই নভেম্বর (মঙ্গলবার) দুপুরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাটখিল-খিলপাড়া সড়কের নুতন এই নামের মোড়ক উন্মোচন করেন।

এ সময় ঢাকা থেকে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও নোয়াখালী থেকে জেলা প্রশাসক খোরশেদ আলম খান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন এবং বক্তব্য প্রদান করেন।

এই উপলক্ষে উপজেলার খিলপাড়া কাওমি মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকী, উপসচিব আবু নাসের বেগ, শেকৃবির অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ,

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোছার সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা রব্বান উল্যাহ, মীর হোসেন মিরন, হারুনুর রশিদ, ইমাম হোসেন প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT