1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৫০ লক্ষ মিটার কারেন্ট জালসহ আটক ১১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৫৬ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুর নৌ পুলিশ মেঘনা ও পদ্মা নদীরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার কারেন্ট জাল তিনটি নৌকাসহ ১১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার নৌ থানা পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে আটকৃতদের আদালতে প্রেরণ করেন।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ও আমিরাবাদ পদ্মা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।

এসময় সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে অবৈধ কারেন্ট জাল দিয়ে অসাধু জেলেরা মাছ নিধন করার সময় নৌ পুলিশ তাদেরকে ধাওয়া করে ১১ জেলেকে আটক করতে সক্ষম হয়।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, কারেন্ট জাল সারা বছরের জন্য অবৈধ ঘোষণা করেছে সরকার। কিন্তু অসাধু জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করে মাছের বংশ নির্বংশ করে দিচ্ছে। তাই চাঁদপুর নৌ থানা পুলিশ ও মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(খ) ধারায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
কারেন্ট জালের বিরুদ্ধে নদীতে নৌ পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT