1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন। নড়াইলে ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজার হত্যার ট্রাকটি বেনাপোল থেকে জব্দ । খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন আহত। শ্যামনগরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন। খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত।

চাঁদপুরের ফরিদগঞ্জে দু’মাসের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়।

 

১১ অক্টোবর সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে দক্ষিণ পাশে চৌয়াল বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১১ট সময় রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে।

 

খোঁজ নিয়ে জানা যায়, নিহত যুবকের নাম মো. সোহাগ (২০) পিতা মরহুম ওয়ালী উল্যাহ। নিহত সোহাগের বাড়ি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বেপারী বাড়ি। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে এবং সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে নিশ্চিত করেন।

 

জানা যায়, সোহাগের বাবা কালির বাজারে ফলের ব্যবসা করতেন। গত দুই মাস পূর্বে তিনি উত্তর বঙ্গ থেকে ফল কিনে আসার পথে টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান।

 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ বাহার মিয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনে আমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং নিহতের পরিবারের লোকজন লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে না করে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT