1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ঘিওরে ৭ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৪৬ বার পঠিত

 

 

মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোট ৭ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। আজ মঙ্গলবার দুপুর ২ টায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ।

 

উপজেলার ৭ টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা, বানিয়াজুরী ইউনিয়নে মোঃ নুর আলম, পয়লা ইউনিয়নে মোঃ হারুন অর রশিদ, সিংজুরী ইউনিয়নে মোঃ আব্দুল আজিজ, ঘিওর ইউনিয়নে মোঃ হামিদুর রহমান, বরটিয়া ইউনিয়নে মোঃ সামছুল মোল্লা রওশন, বালিয়াখোড়ায় এম এ লতিফ, এবং নালী ইউনিয়নে মোঃ আব্দুল কুদ্দুস।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, উপজেলার ৭ টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব ইউনিয়নেই একাধিক প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালামসহ শীর্ষ স্থানীয় নেতারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডে পাঠান। এর প্রেক্ষিতে ২৩ নভেম্বর আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ঘিওর উপজেলার ৭ টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২৮ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং আগামী ২৩ ডিসেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT