1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ঘাটাইল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাহেদ আহমেদ চালাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে থাকা সৎ, আর্দশ ও ন্যায়-নিষ্ঠাবান কাউন্সিলর প্রার্থী বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম.সাহেদ আহমেদ ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওয়াডের্র অলি-গলি ও বাসা বাড়িতে। ২৮শে নভেম্বর রবিবার সারাদিন উট পাখি মার্কায় ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন ধর্ম, বর্ন ও সব শ্রেনী পেশার মানুষের কাছে। প্রচারনায় গিয়ে সারাও পাচ্ছেন ভোটারদের কাছ থেকে। কাউন্সিলর প্রার্থী এস.এম. সাহেদ আহমেদের প্রচারণা ও তার আচার আচরণে মুগ্ধ হয়ে নারী ও পুরুষ ভোটারেরা এবারের নির্বাচনে তাকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানিয়েছে তার কর্মীবৃন্দরা।

দেখা গেছে, ঘাটাইল পৌর নির্বাচনের ৫নং ওয়ার্ডের সর্বত্র নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান, গাছপালা ও বিভিন্ন স্থাপনায় এবং সর্ব জায়গায় টক অবদা টাউনে পরিনত হয়েছে। এতেই বুঝা যায় উট পাখি মার্কার প্রার্থী এস. এম. সাহেদ আহমেদের জনপ্রিয়তার কতটুকু। তার সমর্থনকারীরা বাসায় বাসায়, ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন। শুধু তাই নয়, মাঠে কর্মরত শ্রমিকদের কাছে ও যাচ্ছেন ভোটের আশায় এই কাউন্সিলর প্রার্থী এবং দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি। যেদিকে তাকানো যায়, সেদিকেই চোখে পড়বে সারি সারি ঝুলানো এস.এম সাহেদ আহমেদের পোস্টার। করোনা আর শীতকে পিছনে ফেলে এগিয়ে চলেছে তার সমর্থনে প্রচার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তার ভোটার সংখ্যা। চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে উট পাখি মার্কা নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছে তার সমর্থনে নির্বাচনী প্রচারনা। এমনকি তিনি স্থানীয় ভোটারদের সাথে নিয়ে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলি ছাড়াও পৌর ৫নং ওয়ার্ডের এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন ছাড়াও পৌর নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি।

পৌর ৫ নং ওয়ার্ডের ভোটার মোঃ মোখছেদ জানান,এসএম সাহেদ আহমেদ খুব ভাল লোক। প্রার্থী এস.এম.সাহেদ আহমেদ বলেন আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি নির্বাচিত হলে এলাকার জনগনের সার্বিক দাবি আদায়ে কাজ করব। নারীর অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো। সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে সোচ্চার থাকবো। এলাকার জনগনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। যদি জনগনের ভোটে আমি নির্বাচিত হই তাহলে জনগনকে সাথে নিয়ে ৫নং ওয়ার্ড কে একটি উন্নত, আধুনিক ও মডেল পরিচ্ছন্ন ওয়ার্ডে রুপান্তর করবো ইনশাআল্লাহ ।

তিনি আরো জানান, করোনা কোভিট (১৯) কে উপেক্ষা করেও জীবনের মায়া ত্যাগ করে করোনার সময় ঘাটাইল পৌর সভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের পাশে আমার সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্য সহযোগিতা করেছি। আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন। আমি যেন আপনাদের পাশে সব সময় বিপদ আপদে পাশে থাকতে পারি। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT