1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন।

গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি।

সাম্প্রতিক টানা বৃষ্টিতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদ কালু মার্কেট হতে মারুকা যাওয়ার রাস্তাটি পানিতে তলিয়ে চরম বেহাল দশায় পরিণত হয়েছিল। ৬০০ ফুটের এই রাস্তাটির প্রায় ৫৫০ ফুট অংশই বৃষ্টির পানিতে ডুবে থাকায় পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার বাসিন্দাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়।
​এলাকাবাসীর এই ভোগান্তি ও মানবিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার। তাঁর অর্থায়নে এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার সংযোগস্থলে পানির ওপর দিয়ে চলাচলের জন্য একটি দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।
​সাঁকোটি নির্মাণের ফলে সাময়িকভাবে হলেও যাতায়াতের সুব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়া বাসীর মাঝে। স্থানটিতে চলাচলের বিকল্প মাধ্যম হওয়ায় জাকির সরকারের এই জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় সকল শ্রেণী-পেশার মানুষ।
​স্থানীয় বাসিন্দারা জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় পুরোটাই তলিয়ে যায়। বাঁশের সাঁকোটি তৈরি হওয়ায় এখন আমরা অন্তত নিরাপদে হেঁটে চলাচল করতে পারছি। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা জাকির সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT