1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য; রাষ্ট্র ‘সিন্ডিকেটের’ হাতিয়ার হতে পারেনা ………আ স ম রব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ‘জ্বালানি তেলের মূল্যকে কেন্দ্র করে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি এবং নাভিশ্বাস অবস্থায় যাত্রীদের ‘বলি’ দেয়ার যে কর্মকাণ্ড গত কয়েকদিন ধরে প্রদর্শিত হলো তাতে আশঙ্কা করা হচ্ছে সিন্ডিকেট এবং সরকারের মাঝে কোন অলৌকিক গোপন আঁতাত রয়েছে। দেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে জনগণের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে রাষ্ট্র তাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে না। জনগণ রাষ্ট্র এবং সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে, তা রাষ্ট্রের জন্য এক অশনি সংকেত।রাষ্ট্র কোন সিন্ডিকেটের হাতিয়ার হতে পারেনা। সরকারের এসব সর্বনাশা পদক্ষেপ রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করে ফেলছে।

 

দীর্ঘ এক যুগের অপশাসনে এমনিতেই রাষ্ট্র দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছে। উপরন্তু, রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করণ প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছে তাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনগণের মালিকানাধীন রাষ্ট্রের বিলুপ্তি ঘটতে আর বেশী সময় লাগবে না।

 

গত কয়েকদিনে জ্বালানি তেলের মূল্যকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট ও পরিবহন ভাড়া বৃদ্ধিসহ জনগণের দুর্ভোগ ও ভোগান্তির যে চিত্র ফুটে উঠেছে তাতে দেখা যায় সকল পক্ষই জনগণকে ‘জিম্মি’ ক’রে এবং ‘বলি’ দিয়ে ফায়দা হাসিল করছে, কোন পক্ষই জনগণের ন্যায় সঙ্গত দাবীদাওয়া বিবেচনায়ই নিচ্ছে না।

 

পরিবহন ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে যাত্রীদের মাঝে যে ক্ষোভ, যে হতাশা এবং যে শোচনীয় অবস্থা বিরাজ করছে তা যথাযথভাবে মীমাংসা করতে না পারলে চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সরকারকে এপ্রশ্নে অবশ্যই ‘ন্যায় সঙ্গত’ সমাধানের উপায় উদ্ভাবন করতে হবে।’

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT