1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের নানা উদ্যোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতুর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। ভবেরচর হাইওয়ে থানার তথ্যমতে এই ১৩ কিলোটমিটার জায়গায় ব্ল্যাক স্পটের সংখ্যা ১৭টি যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রায়ই এখানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হয়। তবে এবার জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভবেরচর হাইওয়ে পুলিশ নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। ইতোমধ্যে তারা এসব উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ।

 

গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল বাবুল জানান,চলতি বছর ১৭ সেপ্টেম্বর গজারিয়া ভবেরচর হাইওয়ে থানায় যোগদান করেন। তিনি যোগদান করার পর থেকে মহাসড়কটির গজারিয়া অংশে দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি।মহাসড়ক হতে প্রতিনিয়ত থ্রি হুইলার আটক করে প্রসিকিশন দাখিলের পর ১৫ দিন আটক রাখা হয়। নিরাপদ সড়কের জন্য ফিডার রোডে মহাসড়ক সংযোগস্থলে থ্রি হুইলার মহাসড়কে না চলার জন্য সতর্কীকরণ একাধিক নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা,দোকানপাট ও বাজার উচ্ছেদ করা হয়েছে।সংযোগ-ফিডার রোডে কমিউনিটি পুলিশ দ্বারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিবারাত্রি পুলিশি টহল জোরদার করা হয়েছে। থ্রি হুইলার না চলার জন্য মাসে একাধিকবার মাইকি করা হচ্ছে। প্রতিমাসে চালক এবং হেলপারদের সাথে অন্তত দুইবার জনসচেতনতামূলক কর্মশালা পালন হচ্ছে। পুলিশের নানা উদ্যোগের মহাসড়কটিতে অন্যান্য সময়ের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কমে এসেছে। গত দেড় মাসে সড়ক দুর্ঘটনা জনিত কারণে মামলা হয়েছে মাত্র তিনটি।

 

ভবেরচর হাইওয়ে থানার সূত্রে জানা গেছে, গত দেড়মাসে নিয়ম ভঙ্গ করে গাড়ি চালানোর দায়ে ১৩৫টি মামলা করেছে হাইওয়ে পুলিশ। এর অধিকাংশ মামলাই নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য। মহাসড়ক থেকে ঘটা দুর্ঘটনার অধিকাংশের কারণ অতিরিক্ত গতিতে গাড়ি চালানো। চলতি বছর এখন পর্যন্ত ১৭টি দুর্ঘটনায় ১৭জন মারা গেছে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক তবে গত বছর এ সময়ের তুলনায় এ সংখ্যাটা অনেক কম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT