1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

গজারিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১২৩ বার পঠিত

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গেল বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে সমূদয় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. পারভেজ মিয়া(৪৩), একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের ইমামুল হকের ছেলে আরিফুর রহমান (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
গজারিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা ভূইয়া ও সহকারী উপ-পরিদর্শক মামুন হোসাইনের নেতৃত্বে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মো.পারভেজ মিয়া কে গ্রেফতার করে।

অন্যদিকে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. খালেদ উদ্দীনের নেতৃত্বে একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা সহ আরিফুর রহমান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোয়েব আলী বলেন, গজারিয়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সোচ্চার। গজারিয়া কে মাদক মুক্ত করতে যা যা প্রয়োজন তাই আমরা করব। হয় আমি থাকব, না হয় মাদক থাকবে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT