1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২৮ বার পঠিত

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে ৬ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।লাইনটির মাধ্যমে প্রায় ১০ হাজার অবৈধ সংযোগ চলতো বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে এক গ্রাহককে ৪ হাজার টাকা
আর্থিক দন্ড প্রদান করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত
ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম।
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, আমরা আজ (মঙ্গলবার) সকাল দশটার দিকে গজারিয়া উপজেলার লস্করদী- ভবানীপুর এলাকা থেকে অবৈধ গ্যাস সংযোগ
বিচ্ছিনে অভিযান শুরু করি। এ সময় হোসেন্দী,
হোসেন্দী বাজার এলাকা,ভবানীপুর,লস্করদী, নাজির চর গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার অবৈধ গ্যাস
বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। লাইনটির মাধ্যমে অন্তত ১০ হাজার সংযোগ চালু ছিল।গজারিয়া উপজেলায় আরো কিছু অবৈধ গ্যাস লাইন চালু আছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সবগুলো লাইন বিচ্ছিন্ন করা হবে।
এদিকে বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার
করায় লস্করদী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীকে ৪
হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, গজারিয়া থানার এস.আই সেকান্দার আলী প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT