1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

গজারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

ওসমান গনি
গজারিযা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ বৃহস্পতিবার(১৩ অক্টোবর)দিবসটির এবারের প্রতিপাদ্য,দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা।দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।এ উপলক্ষে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেলা ১০ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’উদযাপন হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম চৌধুরী বলেন সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় সক্ষম দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম,গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন সহ আরো অনেকে।আলোচনা সভার শেষে উপজেলা প্রাঙ্গণে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে র‌্যালির আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT