1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩। দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ। খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। খুলনায় পুলিশের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার। শ্যামনগরে শহীদ অলিউল্লাহের পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। কয়রায় দুস্থদের মাঝে ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ।

খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা থেকে চুরি হওয়া বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার ধানমন্ডি মডেল থানার টোরো কার ওয়াশ প্রতিষ্ঠান থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাড়িচালক আবু সুফিয়ান ওরফে আবুল, তাঁর অপর দুই সহযোগী আব্দুল কুদ্দুস ওরফে নব খলিফা এবং লুৎফর রহমান।

সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা সুলকনা বসুর একটি জিপ সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি বাড়ির গ্যারেজে রাখা হতো। গাড়ির ড্রাইভারের বেতন এবং গ্যারেজ ভাড়া বাবদ তিনি প্রতি মাসে ১৫ হাজার টাকা ব্যয় করতেন। গত ১৭ জানুয়ারি সুলকনা বসু বুঝতে পারেন, তাঁর গাড়িটি গ্যারেজ থেকে চুরি হয়ে গেছে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করলে তদন্ত করে মামলা নেয় থানার পুলিশ।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, চুরি হওয়ার পর থেকে গাড়ির ড্রাইভার আবু সুফিয়ান লাপাত্তা ছিলেন। পরে ৯ মার্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ব্যাপক জিজ্ঞাসাবাদে ড্রাইভার সহযোগী আরও দুজনের নাম জানান পুলিশকে। ১৬ মার্চ গাড়ি উদ্ধারের জন্য আবুলকে সঙ্গে নিয়ে ঢাকার সাভার থানার লুটের চর এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে কাউকে না পেয়ে পরে ডিএমপির তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্য দুই আসামি কুদ্দুস ও লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক ঢাকার ধানমন্ডি মডেল থানা এলাকার টোরো কার ওয়াশ থেকে জিপটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার গাড়ি উদ্ধার করে সোনাডাঙ্গা থানায় এবং পরে মালিককে গাড়িটি ফিরিয়ে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT