1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

খুলনা জেলা ডিবি’র অভিযানে মাদকদ্রব্য গাঁজা সহ আটক -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা।

খুলনা জেলা ডিবি পুলিশে’র বিশেষ অভিযানে রূপসা থানা এলাকাতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০১ (এক) জন এরগ্রেফতার।

জেলা ডিবি পুলিশ সুত্রে জানা যায়,খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক, অস্ত্রসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত মাদকদ্রব্য বেচা বিক্রয়ের কথা জানতে পেরে ০৮ই আগস্ট রবিবার রাত ০৯.১০ টার সময় খুলনা জেলার রূপসা থানাধীন ২ নং শ্রীফলতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জনৈক আব্দুস সালাম শেখ এর চায়ের দোকানের সামনে থেকে খুলনা জেলার রূপসা থানারশ্রীফলতলা গ্রামের মোঃ মহিরউদ্দিন শেখ এর পুত্র

১। মোঃ জিয়াউদ্দিন শেখ (২৫)কে সাদা পলিথিনের ভিতর রক্ষিত ১০০ (একশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।

এসময় এসআই (নিঃ) তাপস কুমার দত্ত উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে রাত্র ০৯.৩০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানার মামলা নং- ০৮, তারিখ- ০৯ই আগস্ট ২১ সোমবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT