1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

খুলনা জেলার বিভিন্ন এলাকায় ইউপি নির্বাচন বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা জেলার বিভিন্ন এলাকায় ইউপি নির্বাচন আগামী ১১ নভেম্বর খুলনা জেলার রূপসা, ডুমুরিয়া, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলার ২৫টি ইউনিয়নে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্রসহ চলাচল ও অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খুলনার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ভোট গ্রহণের পূর্বের সাত দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিনসহ মোট ১৩ দিন সকল বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না। এ দিকে ইউপি নির্বাচনেরকাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিষয়ে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT