1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

খুলনা জেলার বটিয়াঘাটায় ২৬ মামলার আসামি ট্যারা মোস্ত আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২২২ বার পঠিত

তুষার কবিরাজ খুলনা থেকে।
খুলনা মহানগর এলাকায় পুলিশের অভিযানে ২৬ মামলার আসামী ট্যারা মোস্ত’কে গ্রেফতার করেছে খুলনা নগর পুলিশ। বুধবার (৯ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর খুলনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করে এ তথ্য জানান।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১টায় লবণচরা থানার একটি টিম একই থানাধীন বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামী ট্যারা মোস্ত ওই এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।
পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক বলেন, নগরীর জনসাধরণের নিরাপত্তা দেওয়া আমাদের দ্বায়িত্ব। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বুধবার বিশেষ অভিযানে দীর্ঘদিনের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, শেখ গোলাম মোস্তফা (ওরপে) ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আসামীর নামে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৮ টি হত্যা, ৪টি চাঁদাবাজি, ১টি জালিয়াতি, ১টি অস্ত্র আইনে ছাড়াও বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ সর্ব মোট ২৬ টি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT