1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনা কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ১৭ আগষ্ট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট। এছাড়া আগামী ১৭ আগস্ট সকল বিভাগের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) ১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অভ্যন্তরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের পর একই দিনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিভাগীয় পরিচিতি সভা, কোর্স রেজিস্ট্রেশন এবং বিভিন্ন একাডেমিক বিষয়াবলী সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে।

এছাড়া শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে হলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৭ আগস্ট রবিবার সকল বিভাগের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT