1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক। কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু। খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার। ভোলায় জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন প্রবাসী। সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ। খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা। সোনাডাঙ্গার সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ।

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার
কেএমপি উত্তর ও দক্ষিণ শাখা এবং ডিবি পরিচালিত বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা
খুলনা মহানগর এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উত্তর ও দক্ষিণ শাখা এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানাসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কেএমপির এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।

কেএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানা থেকে তিনজন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে আট, লবণচরা থানা থেকে ছয়, হরিণটানা থানা থেকে তিন, খালিশপুর থানা থেকে আট, দৌলতপুর থানা থেকে তিন এবং খানজাহান আলী থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) ছাড়াও একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT