
খুলনা প্রতিনিধি।
মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অদ্য ইং-২১/০৬/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা বাসস্ট্রান্ড সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে হতে ১২.৫ (বার দশমিক পাঁচ) কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করে।
সোনাডাঙা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কুমিল্লা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করে একজন নারী খুলনায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস টিম বয়রা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান গ্রহণ করে এবং সন্দেহভাজন বাসটির উপর নজরদারি শুরু করে।
পরবর্তীতে বলেশ্বর পরিবহনের একটি বাস বয়রা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে পৌঁছালে পুলিশ বাসে অভিযান পরিচালনা করে সন্দেহ ভাজন এক নারী যাত্রীকে আটক করে এবং তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে মোট ১২.৫ কেজি গাঁজা উদ্ধার এবং উক্ত নারী যাত্রী পারভীন আক্তার (৩২), পিতা-তোতা মিয়া, স্বামী-জাহাঙ্গীর আলম, সাং- বল্লভপুর, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সোনাডাঙ্গা থানার এফআইআর নং-২৩, তারিখ- ২১ জুন, ২০২৬; জি আর নং-১৪৬, তারিখ- ২১ জুন, ২০২৬; সময়- ১১:১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ দমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।