1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩২ বার পঠিত

সরদার বাদশা স্টাফ রিপোর্টার।

“পুলিশই জনতা,জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনাসভা সভা ও সন্মাননা প্রদান করা হয় । গতকাল শনিবার সকালে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ডুমুরিয়া শহিদ স্মৃতি মহিলা কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) সুশান্ত সরকার,উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।আরো বক্তব্যদেন কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে,প্রধান শিক্ষক আইউব হোসাইন,আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান,ওসি তদন্ত কবির হোসেন,এস,আই লক্ষণ দাস প্রমূখ প্রমূখ।সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম। সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,দেশে সংখ্যালঘু বলে কেউ নাই। সাংবিধানিক ভাবে দেশের সব নাগরিকের অধিকার সমান।মুষ্টিমেয় কিছু অপরাধীরাই দেশে সংখ্যালঘু।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন,মুফতি মােঃ জহিরুল ইসলাম,পবিত্র গীতা থেকে পাঠ করেন,শিক্ষক রঞ্জন কুমার জোয়াদ্দার।
অনুষ্ঠান পূর্বে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাজার অংশ প্রদক্ষিণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT