1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত -৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরীর লায়ন্স স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন রূপসা উপজেলার ধোপাখোলা গ্রামের নিরাঞ্জন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের মৃত মেছের গাজীর ছেলে রফিক গাজী (৪০), কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জয়নাল (৫০)।

সোনাডাঙ্গা থানার এসআই সন্দীপ জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহি একটি ইজিবাইক নগরীর গল্লামারী মোড় থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লায়ন্স স্কুলের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ইজিবাইকের দু’জন যাত্রী ও একজন পথচারী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা প্রাইভেট কারের গাড়ি চালককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ক্ষতিগ্রস্থ ইজিবাইক ও প্রাইভেটকার সোনাডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়।

পথচারী বিকাশ মন্ডল জানান, ঘটনার সময় তিনি সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন। ময়লাপোতা থেকে গল্লামারী অভিমুখী একটি গাড়ি এসে ওই ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। কিছুটা দূরত্বে থাকায় তার তেমন একটা ক্ষতি হয়নি। তবে পায়ে আঘাত পেয়েছেন বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT