1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস সহ আটক- ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৪ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
 কয়রার আংটিহারা কোস্টগার্ড ও আন্ধারমানিক বন টহল ফাঁড়ীর সদস্যদের যৌথ অভিযানে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১জনকে আটক করা হয়েছে।  

 জানা গেছে, ১৪ সেপ্টেম্বর দিনগত রাত ১ টার দিকে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা গ্রামের রাস্তার উপর থেকে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়েছে। এ সময় হরিণের ১টি মাথা ও ৩০০ শত মিটার হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়েছে।আটককৃত  হরিণ শিকারী হলেন, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর পুত্র মিজানুর রহমান (৩০)।

আন্ধারমানিক বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৫/০৯/২৫ ইং।  

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT