1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ৫০ জন নারী উপকারভোগী সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়েছে। 

১৯ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা এবং আইআরসি বাংলাদেশ এর কারিগরী সহায়তায় ও অংশীদারিত্বের মাধ্যমে সিসিএইচআর প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে তারই সহযোগিতায় এই উপকরণ (হাইজিন কীট) বিতরণ করা হয়।  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ, সিএফ দেবিকা রানী দাস, সিওয়াইভি সংগীতা সরদার প্রমুখ।

 বিতরণ অনুষ্ঠানে কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সরদার ওরে বলেন, লবনাক্ত পানি ব্যবহারে কয়রার নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাদেরকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা দরকার। নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এই স্বাস্থ্য সুরক্ষা ও উপকরণ বিতরণ একটি বাস্তবমুখী পদক্ষেপ।  পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার বলেন, এই ধরনের উপকরণ দূর্যোগ প্রবন কয়রা এলাকার জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা নারীদের ব্যাপক উপকারে আসবে। তিনি এ ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নিকট আহবান জানান। প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ বলেন, এ ধরনের কার্যক্রম চলমান রাখা হবে।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৯/০২/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT