1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

কয়রায় সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রায় সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্বল্প আয়ের ৯০ জন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্রের মধ্যে ছিল, চাদর, কম্বল, সোয়েটার ও জাম্পার।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সকল শীত বস্ত্র বিতরণ করা হয়।  সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম হােসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মােঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার যশাের অফিস প্রধান ও দৈনিক নতুন সকালের বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব আলী। এ সময় আরও  উপস্থিত ছিলেন  সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সাতহালিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মামুনর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আকবার হােসেন প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২৫/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT