1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে এক সফল আঙ্গুর চাষী আকবর ভাই। বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মাওলানা আব্দুর রশিদের পুত্র মোঃ হারুন অর রশিদ ওরফে আজম। তিনি ইসলামপুর যুব সমাজ( ইয়ুস) এর সভাপতি ও কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। 

২২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর ইসলামপুর মধ্যপাড়া জান্নাতুল বাক্বী ইদগাহের সামনে আমার বিরুদ্ধে  মানববন্ধনের মাধ্যমে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। ঐ মানববন্ধনে উপস্থিত ব্যক্তিবর্গের অধিকাংশ ছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে জড়িত। তারা দীর্ঘদিন ধরে ইদগাহ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তারই রেশ ধরে কিছু সুবিধাবাদী মানুষের ছত্র ছায়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি ইসলামপুর যুব সমাজ(ইয়ুস) এর  সকল কর্মসুচী যেমনঃ- বাৎসরিক ওয়াজ মাহফিল, ইদগাহ মাঠ ভরাট ও সংস্কার, এ বছরের পশুর হাটের আয়ের উৎসের সকল আয় ব্যয়ের হিসাব নিকাশ সংগঠনের সদস্যদের সামনে উপস্থাপন করেছি। এমনকি হিসাব নিকাশের ব্যাপারে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। যারা উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেছে তারা আমাদের ঈদগাহ মাঠের সদস্য না। এমনকি তারা ইয়ুসের সদস্য কিংবা মুসুল্লিও না। সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT