1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ফারুয়াতে ডা.রনি’র নেতৃত্বে বন্যা কবলিত এলাকায়  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে একটি মেডিকেল টীম । কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ। কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক । কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা। বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ।

কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। 

১২ জুলাই রবিবার ভোর ৫ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ীর অধিনস্থ জোড়শিং লঞ্চঘাট সংলগ্ন হারেস খালী  নদীর পাড় থেকে এসব চিংড়ি মাছ সহ  নৌকা জব্দ করা হয়। এ সময়  জেলেরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। তবে মাছগুলো বিষ দিয়ে মারা ছিল। ঘটনাস্থল থেকে অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে। 

 জানা গেছে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে যৌথ  এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকালে খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার মোঃ শাহিনুর রহমান ও বজবজা টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার উপস্থিত ছিলেন। দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত চত্বরে জব্দকৃত চিংড়ি মাছ  পচনশীল হওয়ায় আদালতের নির্দেশক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

 বজবজা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অবৈধ ভাবে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছে এমন সময় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি নৌকায় থাকা প্রায় ১৫০ কেজি বিষযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে গভীর রাত হওয়ায় আসামীদের সনাক্ত করা সম্ভাব হয়নি। তারা নৌকা ফেলে লাফ দিয় পালিয়ে যায়। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে । এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১২/০৭/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT