1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১১ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টায় উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সিএনআরএসের আয়োজনে এই দিবস পালন করা হয়। এতে সহযোগীতা করেন সুইডেন দূতাবাস।
 ইউপি সদস্য রেজাউল করিম কারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সিএনআরএসের উপজেলা ম্যানেজার মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য আবু হাসান, সিএনআরএসের তুহিন হোসেন, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, স্থানীয় সমাজসেবক আব্দুল্যাহ, সাহেব আলী, মোস্তফা গাজী, সুমিত্রা মন্ডল, শিক্ষার্থী তানজুম হোসেন, রত্মা মুন্ডা, সীতারানী মন্ডল প্রমুখ।

 আলোচনা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের পাশাপাশি কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১১/০৬/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT