1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় বিএনপি নেতা বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা, কয়রা উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, বার বার কারাবরণকারী, আওয়ামী ফ্যাসিস্ট এর অসংখ্য নাশকতা মামলার আসামী, ৫ আগস্টের পরে আওয়ামীলীগের সাথে আতাত করা দলের চক্রান্তকারীদের ষড়যন্ত্রের শিকার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । 

১১ আগস্ট সোমবার দুপুর ১২ টায় কয়রা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কয়রা সদরে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তরা বলেন, কয়রার দুঃসময়ের বিএনপির কান্ডারী নুরুল আমিন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তার মতো নির্যাতিত নেতার বিএনপিতে প্রয়োজন। বিগত দিনে কয়রার ৭ টি ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে তিনি দিন রাত পরিশ্রম করেছেন। তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। বক্তারা কেন্দ্রীয় ও খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের নিকট তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবী জানান। বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রার বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আঃ মজিদ মিস্ত্রী, আঃ গফফার, এফ এম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরুিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, শ্রমিক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, আজিজুল ইসলাম, তাতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদী, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা প্রমুখ। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT