1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে পথ নাটক অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে শিল্পের মাধ্যমে সামাজিক ব্যাধিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল খুলনার কয়রা উপজেলার এক ব্যতিক্রমী আয়োজন- “বাল্যবিবাহের অভিশাপ আর নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা গড়তে মঞ্চ নাটককে বেছে নিয়েছিল আয়োজকরা, যা রূপ নিয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণজোয়ারে।”

উত্তর বেদকাশী ও মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে ‘আমাল ফাউন্ডেশন’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’- এর যৌথ উদ্যোগে এই বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘সুশীলন সাংস্কৃতিক দল, খুলনা’-এর শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ে উঠে আসে গ্রামীণ সমাজে বাল্যবিবাহের ভয়াবহ কুফল এবং নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অমোঘ বার্তা। সাধারণতঃ সচেতনতামূলক সভায় সাধারণ মানুষের উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও, এই আয়োজনে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন, “আমার দীর্ঘ জনপ্রতিনিধি জীবনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতি আমি আগে কখনো দেখিনি। আমাল ফাউন্ডেশন প্রমাণ করেছে যে, সৃজনশীল উপস্থাপনা দিয়ে মানুষকে জাগ্রত করা সম্ভব। নাটক চলাকালীন দেখা যায়, দর্শকদের মধ্যে পিনপতন নীরবতা। সাবলীল অভিনয় আর চেনা গল্পের মাধ্যমে যখন বাল্যবিবাহের শারীরিক ও মানসিক ক্ষতির চিত্র ফুটে ওঠে, তখন উপস্থিত দর্শকদের অনেকের চোখেই দেখা যায় জল। আয়োজকরা মনে করেন, লিফলেট বিলি বা বক্তৃতার চেয়ে দৃশ্যকাব্য মানুষের হৃদয়ে দ্রুত পৌঁছাতে সক্ষম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। এ সময় তারা বলেন, সামাজিক কুসংস্কার দূর করতে হলে এই ধরণের সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মঞ্চ নাটক সরাসরি মানুষের হৃদয়ে কড়া নাড়ে। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে সচেতনতার এই বার্তা পৌঁছে যাক।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু বিভূতিভূষণ রায়, ইউপি সদস্য মাসুম বিল্লাহ এবং আমাল ফাউন্ডেশনের ইভেন্ট অর্গানাইজার মোঃ আজিজুল হক, যার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়।

বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত একটি আদর্শ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আমাল ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশন। উপস্থিত দর্শক ও সচেতন মহল আশা প্রকাশ করেন, শুধু বিশেষ দিনগুলোতে নয়, নিয়মিত বিরতিতে এমন আয়োজন তৃণমূল মানুষের চিন্তাধারা বদলে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২২/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT