1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা, খুলনাঃ

কয়রা সদরে অবস্থিত দারুল হিকমা মডেল মাদ্রসার বার্ষিক পরীক্ষা- ২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর, শনিবার বেলা ১১ টায় মাদ্রাসা কমপ্লেক্সে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও শিক্ষক মেসবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

 প্রধান  অতিথির বক্তব্য তিনি বলেন, ছাত্রদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে । নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্যাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ রেজাউল করিম, মোঃ ইমদাদুল হক, মোঃ আকবার আলী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ইউপি সদস্য মাসুম বিল্যাহ, আবু হাসান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইসলামি ব্যাংকের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রভাষক মইনুল ইসলাম, আশিকুল ইসলাম, শিক্ষক আরিফ বিল্লাহ, মোঃ আশিকুজ্জামান, শিক্ষার্থী বায়োজিদ হোসেন, লামিয়া আক্তার প্রমুখ।

 এবারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল অনুষ্ঠানে  মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২৭/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT