1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর মাদ্রাসায় স্বজনপ্রীতি করে অধ্যক্ষ ছেলেকে পিয়ন ও ভাইপোকে ঝাড়–দার পদে নিয়োগ; এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে দিবা রাত্রী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। টানা তৃতীয় দিনেও গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কয়রার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শোভন। কয়রায় দখলীয় জমি দখলের চেষ্টার প্রতিবাদে নারীর সংবাদ সম্মেলন। কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ। কয়রার উত্তর বেদকাশীর কাছারীবাড়ীতে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন । কয়রায় ২৭ বছরের দখলীয় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন । সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত।

কয়রায় দখলীয় জমি দখলের চেষ্টার প্রতিবাদে নারীর সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

কয়রা, খুলনা প্রতিনিধিঃ 

খুলনার কয়রায় নিজেদের ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ. সুফিয়া বেগম নামে এক নারী। 

১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে সুফিয়া বেগম জানান, তিনি কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামের বাসিন্দা। উত্তর বেদকাশী মৌজার এসএ ৭৪০ নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিক অমূল্য ও রাখাল চন্দ্রের সম্পত্তি আবু দাউদ মোল্লা ক্রয় করে দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। পরবর্তীতে একাধিক দলিলের মাধ্যমে ওই সম্পত্তি তার ও তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তারা জমিটি ঘেরা দিয়ে প্রায় ২৫-২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ঐ নারী অভিযোগ করেন, সম্প্রতি একই গ্রামের সাহেব আলী পুত্র বুলবুলি তার আত্বীয় স্বজন সহ প্রায় ২৫-২৬ জন ব্যক্তি ওই জমি দখল করতে যায়। এমনকি এখনও ঐ জমি দখলের চেষ্টায় হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী আদালতে মামলা করেছেন। 

মামলার আদেশ অনুযায়ী দখলভিত্তিক স্থিতি বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কয়রা থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। সুফিয়া বেগমের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ঘেরা বেড়া ভাঙচুর, লুটপাট ও ধানের পাতা জোর করে তুলে ফেলেন। এ সময় তাকে বাঁধা দিলে জীবননাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম অভিযোগ করেন, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তাকে ও তার স্বামীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং তাদের বসতবাড়ির দখল নেওয়ার চেষ্টা করছেন। যে কোনো সময় তার ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জমির শান্তিপূর্ণ দখল নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন সুফিয়া বেগম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT