1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন। কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ। শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ।

কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার ও ১২ মাসি সজিনা চাষে নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা সদরের খেজুরবাগ এসডিএফ অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা “লিডার্স” ৫০ জন নারীদের ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রথমদিন ভার্মি কম্পোস্টের উপর ২৫ জনকে ও ২য় দিন ১২ মাসি সজিনা চাষের উপর ২৫ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তীলক কুমার ঘোষ, লিডার্সের কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন, সম্পা মন্ডল, স্থানীয় উদ্যেক্তা চঞ্চল মন্ডল, নারী উদ্যোক্তা ময়না, সবিতা মন্ডল, বিলকিস খাতুন, নীপা শীল প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা কেঁচো সার উৎপাদন ও বারোমাসি সজিনা চাষে আধুনিক কৌশল সম্পর্কে জানতে পেরেছেন। ভবিষ্যতে এ দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তারা।

উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ বলেন, কেঁচো সার উৎপাদন একটি লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ। এছাড়াও বারোমাসি সজিনা চাষ স্বল্প পুঁজিতে ঘরে বসেই নারীরা এ কার্যক্রম পরিচালনা করে পরিবারের আয় বৃদ্ধি করতে পারেন। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

 প্রশিক্ষণ কর্মশালা শেষে এসব নারীদের মাঝে জৈবসার উৎপাদনে কেঁচো ও ১২ মাসি সজিনার বীজ প্রদান করা হয়।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৮/০৬/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT