1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা:
কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ সহ যুব ঋণের চেক বিতরণ করা হয়।
১ নভেম্বর সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আছাদুল হক। যুব সদস্য কোমলেশ মণ্ডলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসের মোঃ কামরুজ্জামান, রমেশ চন্দ্র, পরিত্রানের প্রজক্টে অফিসার মোঃ আলাউদ্দিন, যুব সদস্য নাসির উদ্দীন, দেবজানী মন্ডল, মিলন মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে যুবকদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র ও ১২ জন যুব সদস্যদের মাঝে ৪ লক্ষ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০২/১১/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT