1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন ।

কয়রায় জমি জমার বিরোধ নিয়ে দু পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত তিন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।

এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিন নামে একজনকে আটক করেছে পুলিশ।আহত পুলিশ সদস্য হলেন, উপ পরিদর্শক ইব্রাহিম হোসেন ও কনস্টেবল নাঈম। এ সময় দুর্বৃত্তদের হামলায় আবু সাঈদ সানা (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

কয়রা থানা পুলিশের আমাদি ক্যাম্প ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, উপজেলার হরিনগর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ সময় হানিফ চৌকিদারের নেতৃত্বে অর্ধ শতাধিক পুরুষ ও মহিলা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এ সময় তাদের হামলায় পুলিশের ৬ সদস্য আহত হয়। এর মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, উপজেলার হরিনগর গ্রামে একটি জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। খবর পেয়ে সেখানে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT