1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এদেশের সবোর্চ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”- এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ  কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে সারা দেশের ন্যায কয়রায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

১১ মে সোমবার কয়রা সদরের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এ্যাসোশিয়েশন (ফারিযা) সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এ্যাসোশিয়েশন কয়রার সভাপতি মোঃ আবু সুফিয়ান, জায়গীরমহল শাখার সভাপতি ইউনুছ হুসাইন,  রিপ্রেজেন্টেটিভগণ শিবলী সাদিক, ইয়াছিন আলী, মনিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ, রেজাউল করিম, আঃ কাদের প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করার সময় প্রশাসন কর্তৃক রিপ্রেজেন্টেটিভগণ হয়রানীর শিকার হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করা হয় । এই ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানিয়ে বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১২/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT