1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপা উপজেলা চরম ভোগান্তি: তেল থাকলেও দোকান বন্ধ। দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে কয়রায় বিএমইটি’র সেমিনার। ফ্রি কিক থেকে মেসির গোল, মায়ামির রোমাঞ্চকর জয়। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই – জ্বালানি মন্ত্রী। ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ।আগামীকাল থেকে অফিস শুরু। কয়রায় জামায়াতের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত । কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত সদস্য আটক। মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ।

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাট কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

লেঃ আশিকুল ইসলাম ইমন, (এক্স), বিএন (নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌফিক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খন্ড, বৈধমারি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ (রবিবার) বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়।

 

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, আজ ২৩ মার্চ (সোমবার) মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটককৃত ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT