1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

কোটচাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধে ৪ জনকে পিটিয়ে জখম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের মেইনবাসস্ট্যান্ড পাড়ায়।

আহতরা হলো জাহাঙ্গীর আলম, তার স্ত্রী, মেয়ে আসমা আক্তার শাপলা ও ছেলে হযরত আলী। এরমধ্যে আসমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত হযরত আলী বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার চাচা জুলফিকার আলী ভুট্ট জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায়ই তাদের গালমন্দ, মারধর ও নানাভাবেহুমকি ধামকি দিয়ে আসছিল। সম্প্রতি জুলফিকার আলী আমাদের চলাচলে পথের কিছু অংশ এবং পানি যাওয়ার ড্রেন বন্ধ করে দেয়। এ নিয়ে আমার বাবা জাাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুলফিকার আলী আমার বাবাকে মাারপিট শুরু করে। আমরা ঠেকাতে গেলে আমার মা, আমার বোন আসমা আক্তার ও আমাকে পিটিয়ে আহত করে। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ভর্তি আসমা আক্তার জানান, আমি ঘটনার দিন বাবার বাড়ি বেড়াতে এসেছিলাম। হঠাৎ বাবাকে মারছে দেখে ঠেকাতে গিয়েছিলাম। এসময় আমাকেও বেদম মারপিট করে জখম করে। আমাার তিন মাসের একটি ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়ে এখন আমি হাসপাতালে দিন পার করছি।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরুণী পাশা জানান, আহতদের হাসপাতালে আনার পর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি আসমা আক্তারকে ভর্তি করা হয়। তার শরীরের পিঠে হাতে ও মাথায় জখম ও কাটার দাগ রয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মো. মইনুদ্দিন জানান, দুই ভাইয়ের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেওে মারামারি হয়েছে। এ নিয়ে দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT