1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত। প্রতারক মিজান দেশ ছেড়ে পালালো কাতারে! বানিয়াচংয়ের স্বামীকে খুঁজতে এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪জনের বিরুদ্ধে স্ত্রী সিতারার অভিযোগ দায়ের।। শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত। কেশবপুরের সাগরদাঁড়িতে ৩৫৩ শিক্ষার্থী পেল ইউনিফর্ম। কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন। বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত। কয়রায় কপোতাক্ষ কলেজে কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত । কয়রায় মাছের ঘেরের রাস্তায় গাঁজা চাষ করার অপরাধে গাঁজা গাছসহ আটক -১। কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার। কেশবপুরে গভীর রাতে চুরি-ডাকাতির সরঞ্জামসহ একজন আটক, পলাতক -৩।

কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যশোরের কেশবপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজে যুক্ত হলো নতুন পরিবহন সেবা।

সোমবার ০৫ অক্টোবর২৬) সকালে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই পরিবহন সেবার শুভ উদ্বোধন করেন, কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জি এম সাজ্জাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জি. এম সাজ্জাত হোসেন বলেন, “দূর-দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো কলেজে উপস্থিতি নিশ্চিত করতে এই পরিবহন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর।”

গভর্নিং বডির সভাপতি মোকসেদ আলম বলেন, “মাসুদ মেমোরিয়াল কলেজ শুধু একটি কলেজ নয়, এটি এই অঞ্চলের শিক্ষার বাতিঘর। নতুন বাস সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে। ভবিষ্যতে কলেজের উন্নয়নে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নতুন পরিবহন সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।
ছবিঃ
০৫/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT