1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে চলমান আইনি বিরোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বর্তমান অবস্থা (স্ট্যাটাস কো) বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
পূর্ববর্তী হাইকোর্টের আদেশের তথ্য থেকে জানা গেছে, সভাপতি পদ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগের গত ২১ মে ২০২৬ তারিখের আদেশের বিরুদ্ধে মাদ্রাসার প্রভাষক মোঃ জুলমত আলী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-১৭০৫/২০২৬ দায়ের করেন। মামলাটির শুনানি ১৭ জুন ২০২৬ তারিখে আপিল বিভাগের বিচারপতির চেম্বারে অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আপিল বিভাগ সভাপতি পদের দখল ও অবস্থান সংক্রান্ত বিষয়ে “স্ট্যাটাস কো” (Status Quo) বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এ আদেশের ফলে সভাপতি পদে যে অবস্থা আদেশ প্রদানের সময় বিদ্যমান ছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
আইনজীবীর প্রত্যয়নপত্র অনুযায়ী, আপিল বিভাগ সভাপতি পদের “possession and position” বা দখল ও অবস্থান অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছেন। আইনি ভাষায় এর অর্থ হলো, আদালতের আদেশের সময় যিনি বাস্তবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁর অবস্থানই আপাতত বহাল থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাইকোর্টের ২১ মে ২০২৬ সালের আদেশের পর থেকে মোঃ বোরহানউদ্দিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে আপিল বিভাগের সর্বশেষ স্থিতাবস্থা আদেশের পরও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৭ জুন-২৬) সকালে প্রভাষক জুলমত আলী মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আব্দুল হান্নান, কেশবপুর উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুর রহমান বুলবুল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।
এদিকে, আদালতের এ আদেশকে কেন্দ্র করে কেশবপুরে শিক্ষাঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর রাখছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।
ছবিঃ
১৮/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT