1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত। প্রতারক মিজান দেশ ছেড়ে পালালো কাতারে! বানিয়াচংয়ের স্বামীকে খুঁজতে এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪জনের বিরুদ্ধে স্ত্রী সিতারার অভিযোগ দায়ের।। শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত। কেশবপুরের সাগরদাঁড়িতে ৩৫৩ শিক্ষার্থী পেল ইউনিফর্ম। কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন। বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত। কয়রায় কপোতাক্ষ কলেজে কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত । কয়রায় মাছের ঘেরের রাস্তায় গাঁজা চাষ করার অপরাধে গাঁজা গাছসহ আটক -১। কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার। কেশবপুরে গভীর রাতে চুরি-ডাকাতির সরঞ্জামসহ একজন আটক, পলাতক -৩।

কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলায় ৩ আসামি-সহ ৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার (৩ অক্টোবর-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ-এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক, মাসুম বিল্লাহ, মনোজ কুমার ঘোষ, সাইমুন হোসাইন, তারা মিয়া, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহমুদ, সনাতন মন্ডলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শনিবার (৩ অক্টোবর-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের  ওয়ারেন্টভূক্ত আসামি হাড়িয়াঘোপ গ্রামের ফজর আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২৬), একই গ্রামের পীর আলী গাজীর ছেলে কামরুল ইসলাম (৩০), কেশবপুর পৌর শহরের আলতাপোল শান্তি পাড়া এলাকার আব্দুল করিম এর ছেলে মারিকুল ইসলাম রনি (২৪), আক্তার হোসেনের ছেলে আজমল হোসেন শুভ (৩৪), রাজনগর বাঁকাবর্শী গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৪), মাদারডাঙ্গা গ্রামের নাসিম মোড়ল এর ছেলে শরিফুল ইসলাম (৩৬)।

অপর দিকে, এসআই মাসুম বিল্লাহ, মনোজ কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানার নিয়মিত নাশকতা মামলার আসামি শ্রীরামপুর গ্রামের হাতেম মোল্লার ছেলে আতিয়ার রহমান (৪২) কে গ্রেফতার করে। থানার মামলা নং-১৬।
অপর দিকে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন অভিযান চালিয়ে চুরির মামলায় সন্দিগ্ধ আসামি ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আজিবর সরদার হরফে আবু তাহের এর ছেলে আক্তারুল সরদার আক্তার (৩৬) কে রেজাকাটি এলাকা থেকে গ্রেফতার করে। থানার মামলা নং-১২।
এছাড়া ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেব কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানার নিয়মিত অপহরণ মামলার আসামি বেগমপুর গ্রামের সামাদ মোড়লের ছেলে মিরাজ হোসেন (১৯) কে গ্রেফতার করে। থানার মামলা নং-৩।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবিঃ
০৪/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT