1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ওই ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৩ জুলাই-২৬) রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মোকলেচুর রহমান, সাইমুন হোসাইন, যোগেস চন্দ্র, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ইস্রাফিল, মামুন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আঃ রশিদ মোল্লার ছেলে হাবিবুর রহমান (৩৫), আলতাপোল গ্রামের মফেজ খাঁর ছেলে শহিদুল ইসলাম খাঁ (৪২), ছোটপাথরা গ্রামের আব্দুল আহাদ আলী গাজীর ছেলে আবু তালেব গাজী (৩০), হাবাসপোল গ্রামের আবু বক্কার সিদ্দিকীর ছেলে সোহেল রানা শিমুল (৪৫), কাবিলপুর গ্রামের মৃত সামছুর গাজীর ছেলে বাচ্চু গাজী (৪০) এবং সাবদিয়া গ্রামের মৃত কদম আলী সরদারের ছেলে আঃ আজিজ (৪০) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার সকালে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবিঃ
০৩.০৭.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT