1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে মাদক বিরোধী আলোচনা ও সেমিনার। কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার। তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক। তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক । কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা। বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক -২। কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি। বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত।

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক -২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর যশোর।

যশোরের কেশবপুর উপজেলার চিংড়াবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি নেভি ব্লু রঙের ইজিবাইকসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, ভোগতি গ্রামের বাবর আলী মোড়লের ছেলে আব্দুস সালাম মোড়ল (৩৬) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মোঃ রাহুল ইসলাম(২৩)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৯ জুলাই-২৬) রাতে চিংড়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইনের নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান, নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে কেশবপুর পৌর শহরের ভোগতি গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে আব্দুস সালাম মোড়ল (৩৬) ও একই গ্রামের শওকত আলী মীর এর ছেলে রাহুল ইসলাম (২৩) কে ২৩ পিচ গ্রেফতার করাসহ মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি নেভী ব্লু রংয়ের ইজিবাইক জব্দ করেন।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
ছবিঃ
৩০/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT