1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মে*২৬) উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ধান ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধান ক্রয় কমিটির সদস্য আলমগীর কবির বিশ্বাস, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাছেনুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামি কেশবপুর পৌর আমীর প্রভাষক জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতুবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ভোগতী গ্রামের কৃষক জিহাদ হাসানের কাছ থেকে ৩ হাজার কেজী ধান ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি বছর কেশবপুর উপজেলায় ১৩”হাজার ৫”শ ৯৫ হেক্টর জমিতে বোর ধান চাষ হয়েছে। সরকারিভাবে ১৩”শ ৫১ মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। এতে কৃষক লাভবান হবেন।
ধান ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, চলতি মওসুমে ১ হাজার ৭”শ ১০ জন কৃষক খাদ্য গুদামে ধান বিক্রির জন্যে আবেদন করেন। তার মধ্যে লটারীর মাধ্যমে তালিকাভূক্ত ৪”শ ৫৩ জন কৃষক খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করবেন। এতে তারা লাভবান হবেন।
ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে ৩৬ টাকা কেজি দরে ১৩”শ ৫১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। খুশিমনে কৃষকরা ধান সরকারি গুদামে জমা দিচ্ছেন এবং সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ছবিঃ
১৪/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT