1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা। তালায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের সীমান্ত পিলার”। কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ। জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ, জাতীয়তাবাদী নাগরিক সমাজের অভিনন্দন। আশাশুনির জামালনগরে মৎস্য ঘের দখলের চেষ্টার অভিযোগ, দ্রুত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু   ফাঁসীর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন। কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত। কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ। কেশবপুরের পাবলিক লাইব্রেরিটি পুনরায় চালু করার দাবী। কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার।

কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা
পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষার প্রত্যয়ে ‘সাপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার আয়োজনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (০৬ জুন-২৬) সকাল ১১টায় কেশবপুর থানা প্রেসক্লাবের হলরুমে ‘দেশ জনতার কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রুহুল আমিন খান-এর সভাপতিত্বে এবং দেশ জনতার কথা পত্রিকার বার্তা সম্পাদক ও কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল ইসলাম গাজী, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, বার্তা সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টার ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ দেবনাথ, অর্থ সম্পাদক শামীম আক্তার মুকুল, অর্থ ব্যবস্থাপনা সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন, সহকারী বার্তা সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম ডাবলু, সহকারী নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান সবুজ, স্টাফ রিপোর্টার রুহুল আমিন হিরণ, সাংবাদিক ওবায়দুর রহমান, সাংবাদিক লিটন হোসেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ সালাম মুর্শিদী, প্রচার সম্পাদক নুরুল জামান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মুকুল, ফটো সাংবাদিক এম এ খালেকসহ দেশ জনতার কথা পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে, পত্রিকার বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং দেশব্যাপী প্রতিনিধি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে দেশ জনতার কথা পত্রিকা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকমহলে একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, একটি সংবাদপত্রের সবচেয়ে বড় শক্তি হলো পাঠকের বিশ্বাস ও আস্থা। সেই আস্থা অটুট রাখতে হলে সর্বদা সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। তারা আশা প্রকাশ করেন, দেশ জনতার কথা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন খান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সাংবাদিকতার মূল লক্ষ্য হলো মানুষের কথা তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপন করা। তিনি বলেন, “দেশ জনতার কথা শুধু একটি সংবাদপত্র নয়, এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটিকে দেশের অন্যতম গ্রহণযোগ্য গণমাধ্যমে পরিণত করতে হবে।”
তিনি আরও বলেন, সীমিত সামর্থ্য ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও পত্রিকাটিকে এগিয়ে নিতে অবিরাম পরিশ্রম করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংবাদ সংগ্রহ, পাঠকের আস্থা অর্জন এবং সংবাদপত্রের মানোন্নয়নে যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, একদিন দেশ জনতার কথা জাতীয় পর্যায়ে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পত্রিকার গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে এবং পাঠকের চাহিদা অনুযায়ী দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আরও কাছাকাছি যেতে হবে।
পরিশেষে সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন খান, দেশ, জাতি, পত্রিকার উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবিঃ
০৬/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT