1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

কেশবপুরে সদর ইউনিয়নে ৪টি ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১৭ বার পঠিত

আজিজুর রহমান কেশবপুর (যশোর):

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩১আগস্ট বৃহম্পতিবার বিকেলে কেশবপুর উপজেলার ৬নং সদর ইউনিয়নের ৪,৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃলাল কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাখম দাসের পরিচালনায় মাগুরাডাঙ্গা যুব সংঘ ক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সরদার মুনসুর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহনায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক জিএম আলতাফ হোসেন,পৌর আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান,পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর রহমান খান,উপজেলা যুবলীগের সদস্য এস এম আল হেলাল, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুজ্জামান তৌহিদ, প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT