1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে শুভ মহালয়া উদযাপিত। ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির। কেশবপুরে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি। কেশবপুর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। কেশবপুর এম, এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়। কয়রায় ছাত্রলীগের ৩নেতা আটক।

কেশবপুরে শুভ মহালয়া উদযাপিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

পরেশ, কেশবপুর, যশোর।

দেবী  পক্ষের  সূচনা লগ্নে শনিবার সকাল ৬.৩০ মিনিটে কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা মন্দির কমিটির আয়োজনে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপিত হয়েছে। দেবীর আগমনী উপলক্ষে শ্রী শ্রী চণ্ডীপাঠ, দেবীর আগমনী সংগীত ও নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওই মন্দির প্রাঙ্গনে। 
উক্ত অনুষ্ঠানে চারুপীঠ একাডেমি আয়োজিত বিশেষ আলেখ্য ‘ত্রিনয়নী মহামায়া’ আলোকচিত্র প্রদর্শন করা হয়। এই  প্রদর্শনীর শুভ উদ্ধোধন করেন, কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির কমিটির সাধারণ সম্পাদক কোমল কৃষ্ণ চক্রবর্তী। ‘ত্রিনয়নী মহামায়া’ আলোক চিত্রটি পরিচালনা করেছেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, সহকারী পরিচাল ছিলেন, মৌসুমী সরকার ও শ্রাবন্তী রায় এবং এর সার্বিক ব্যবস্থাপনায় চারুপীঠের সভাপতি তাপস মজুমদার, ভিডিও ধারণ, গ্রাফিক্স ও কারিগরি সহযোগিতায় কৃষ্ণ মিডিয়া, কেশবপুর। এই আলেখ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন, চারুপীঠ একাডেমীর প্রায় ৫০ জন শিক্ষার্থী। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাইলে  উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সু-প্রভাত বসু, পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু , চারুপীঠ একাডেমির সভাপতি সহকারি অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার, প্রভাষক কাকলী দাস, সপ্তসুর একাডেমির পরিচালক অনিমেষ সাহা বাপী, লোকজ একাডেমির পরিচালকও বেতার শিল্পী সিরাজুল ইসলাম, নজরুল একাডেমির পরিচালক প্রভাষ মন্ডল, মাইকেল শিল্পীগোষ্ঠীর পরিচালক ইন্দ্রজিৎ হালদার প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে ও শিক্ষার্থী প্রত্যয়ী ঘোষ।
মহালয়া অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন করায়  কেশবপুর সার্বজনীন হরিতলা সম্প্রীতি মন্দির কমিটির পক্ষ থেকে চারুপীঠ একাডেমি, সপ্তসুর, লোকজ একাডেমি, মাইকেল শিল্পীগোষ্ঠী ও নজরুল একাডেমিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। জাগজমকপূর্ণ অনুষ্ঠানটি উপভোগ করে সকলে মুগ্ধ।
ছবিঃ
১০/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT