1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোর জেলা কেশবপুর উপজেলার প্রতাপপুর রাধাগোবিন্দ মন্দির এবং দেউলি দাসপাড়া সার্বজনীন কালী ও গোবিন্দ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হরিনাম সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়েছে।
শণিবার (১৬ মে-২৬) দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে পরিণত হয়। ঢাক-ঢোল, কীর্তন ও ধর্মীয় সুরধ্বনিতে চারপাশে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক আবহ, যা স্থানীয়দের মাঝে গভীর ধর্মীয় অনুভূতি ও শান্তির পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় হিন্দু ধর্মীয় পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন স্থানীয়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা সকল ভক্ত, অতিথি ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিন শেষে হরিনাম সংকীর্তন ও যজ্ঞের সমাপ্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ছবিঃ
১৬/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT