পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।
যশোরের কেশবপুরে যথাযথ মর্যাদায় "জাতীয় বিপ্লব ও সংহিত দিবস-২০২৬" পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৭ নভেম্বর-২৬) সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ড-এর সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জুলমাত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সাঈদুর রহমান সাঈদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস.এম তৌহিদুজ্জামান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র কেশবপুরের মূখ্য সমন্বয়ক সম্রাট হোসেন।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা শিশু একাডেমির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও শিশু একাডেমির শিল্পীদের দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়। পরে, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবিঃ
০৭/১১/২৬